আসসালামু আলাইকুম, আসাকরি আপনারা সকলেই ভালআছেন। আজকে জানব কিভাবে বাংলাদেশে একটি ব্যবসার জন্য নতুন customer তৈরি করতে হয়।
নতুন ব্যবসা শুরু করা সহজ, কিন্তু প্রথম ১০০ জন কাস্টমার পাওয়া সবচেয়ে কঠিন। এই ১০০ জন customer আপনার ব্যবসার “ফাউন্ডেশন” তারা রিভিউ দেয়, অন্যদের রেফার করে, এবং আপনার ব্র্যান্ডের উপর ট্রাস্ট তৈরি করে। তাই শুরুতেই সঠিক স্ট্র্যাটেজি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
এখানে বাংলাদেশ প্রেক্ষাপটে Business এর জন্য নতুন customet তৈরি করার প্রতিটি ধাপ বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো—
১. আপনার Target Customer নির্ধারণ করুন (Know Your Audience)
Business শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কার কাছে বিক্রি করতে চান। সবাইকে Target করলে কেউই আপনার Customer হবে না।
প্রথমে আপনাকে Market Analysis করতে হবে, এমন হতে পারে আপনার কাস্টমারের
- বয়স (১৮–২৫, ২৫–৪০)
- পেশা স্টুডেন্ট, জব হোল্ডার
- লোকেশন ঢাকা, চট্টগ্রাম যেখানে আপনার ব্যবসা সেই লোকেশন।
- আপনার ব্যবসার মাধ্যেমে আপনি কী সেবা দিচ্ছেন সেরা কার প্রয়োজন তা জানা এবং তাদের কাছে গিয়ে কথা বলা এতে তারা বিষয়টা জানবে এবং ক্রয় করবে।
২. সোশ্যাল মিডিয়া মার্কেটিং
বাংলাদেশে Social Media হলো সবচেয়ে বড় মার্কেটপ্লেস। বিশেষ করে
- TikTok
Social media তে এখন সাধারন মানুষ সবচেয়ে বেশি Time Spend করে থাকে, তাই Social media যেকোন ব্যবসার জন্য শক্তিশালী Tool. যার মাধ্যেমে আমরা সহজেই অনেক কাস্টমার পেতে পারি।
তারজন্য প্রয়োজন নিয়মিত Active থাকা
- প্রতিদিন ১–২টি পোস্ট করা।
- রিল/ভিডিও কনটেন্ট তৈরি করা।
- লাইভ সেশন করা যাতে Trust বাড়ে Customer এর।
- কাস্টমার রিভিউ শেয়ার করা।
৩. নিজের নেটওয়ার্ক ব্যবহার করুন আপনার প্রথম কাস্টমার বাইরের কেউ না আপনার পরিচিতরাই।
আপনার নতুন ব্যবসার জন্য প্রথমত আপনার নিজের পরিচিতি মানুষরাই যেমন
আপনার
- বন্ধু
- পরিবার
- সহকর্মী এরাই আপনার প্রথম কাস্টমার
পরিচিত customer এর সাথে কী করবেন
- তাদের ফ্রি/ডিসকাউন্টে পণ্য দিন
- honest feedback নিন
- তাদেরকে রিভিউ দিতে বলুন তাহলে দেখবেন আপনার আর প্রচার করা লাগবেনা তারাই আপনার প্রচার করবে। বাংলাদেশে “মুখে মুখে প্রচার” (Word of Mouth) অনেক শক্তিশালী।
৪. আকর্ষণীয় অফার দিন (Create Urgency)
নতুন কাস্টমার পেতে হলে প্রথমে তাদের আগ্রহ তৈরি করতে হবে।
জনপ্রিয় অফার:
- Buy 1 Get 1
- Free Delivery
- Limited Time Discount
এই পদ্ধতি কীভাবে কাজ করে? যেমন মানুষ ডিসকাউন্ট পেলে দ্রুত সিদ্ধান্ত নেয়।
৫. অনলাইন মার্কেটপ্লেস ব্যবহার করুন
আপনার ব্যবসার জন্য নিজের পেজ এর পাশাপাশি বড় প্ল্যাটফর্মে থাকলে কাস্টমার পাওয়ার সুযোগ বেশি।
বাংলাদেশে জনপ্রিয় প্লাটফর্ম :
- Daraz
- Facebook Marketplace
সুবিধা:
- আগে থেকেই কাস্টমার আছে
- ট্রাস্ট বেশি
- সহজে বিক্রি শুরু করা যায়
৬. কাস্টমার এক্সপেরিয়েন্সকে গুরুত্ব দিন
প্রথম ১০০ কাস্টমার ধরে রাখা, নতুন কাস্টমার পাওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ।কাস্টমার ধরে রাখার জন্য কী কী করবেন?
- দ্রুত রিপ্লাই
- সময়মতো ডেলিভারি
- সুন্দর প্যাকেজিং
- ভদ্র আচরণ
- একজন সন্তুষ্ট কাস্টমার = ৫–১০ জন নতুন কাস্টমার তৈরি করে।
৭. মাইক্রো ইনফ্লুয়েন্সার মার্কেটিং ( content creator)
বড় ইনফ্লুয়েন্সারদের দরকার নেই। ছোট ইনফ্লুয়েন্সার (5k–50k followers) দিয়েও ভালো ফল পাওয়া যায়।
তাদের ফলোয়ারদের সাথে strong connection থাকে, কীভাবে করবেন?
- তাদেরকে ফ্রি প্রোডাক্ট দিন
- রিভিউ/ভিডিও করতে বলুন
৮. Messenger ও WhatsApp মার্কেটিং
বাংলাদেশে direct communication খুব effective।
তার জন্য ব্যবহার করুন:
- Facebook Messenger
কার্যকর ফলাফল পেতে
- দ্রুত reply দিন
- polite থাকুন
- follow-up করুন
৯. সমস্যা সমাধানভিত্তিক কনটেন্ট তৈরি করুন
আপনি শুধু পণ্য বিক্রি করছেন না একটি সমস্যার সমাধান দিচ্ছেন। এতে কী হয়? মানুষ আপনাকে expert হিসেবে দেখতে শুরু করে।
১০. ফিডব্যাক নিয়ে উন্নতি করুন
প্রথম ১০০ কাস্টমার থেকে সবচেয়ে বড় লাভ হলো তাদের মতামত। কী করবেন?
feedback collect করুন, product improve করুন
নতুন আইডিয়া বের করুন, এই ধাপই আপনার business কে long-term success এনে দেবে। বাংলাদেশে প্রথম ১০০ কাস্টমার পাওয়া কোনো ম্যাজিক না এটা একটি পরিকল্পিত প্রক্রিয়া। যদি আপনি সঠিক টার্গেট, ভালো কনটেন্ট, আকর্ষণীয় অফার, এবং চমৎকার সার্ভিস নিশ্চিত করতে পারেন, তাহলে এই লক্ষ্য খুব দ্রুত অর্জন করা সম্ভব।
Start small, learn fast, grow smart.
Keywords:
বাংলাদেশে অনলাইন ব্যবসার টিপস, ছোট ব্যবসার মার্কেটিং কৌশল, ফেসবুক মার্কেটিং বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং গাইড বাংলাদেশ, স্টার্টআপ মার্কেটিং কৌশল, কাস্টমার অর্জনের উপায় বাংলাদেশ, ই-কমার্স ব্যবসা বাংলাদেশ, ব্যবসা বৃদ্ধির টিপস, বাংলাদেশে প্রথম ১০০ কাস্টমার কিভাবে পাওয়া যায়, নতুন ব্যবসা শুরু করে কাস্টমার পাওয়ার উপায়, অনলাইন ব্যবসায় কাস্টমার বাড়ানোর কৌশল, ফেসবুক থেকে কাস্টমার পাওয়ার উপায় বাংলাদেশ, নতুন ব্যবসার জন্য মার্কেটিং কৌশল বাংলাদেশ, ছোট ব্যবসার কাস্টমার বাড়ানোর উপায়, ফ্রি মার্কেটিং করে কাস্টমার পাওয়ার উপায়, অনলাইনে বিক্রি বাড়ানোর সহজ উপায়
